রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার
রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।আরো পড়ুন , ভোটের প্রস্তুতিতে সিলেটে নিরাপত্তা জোরদার নির্বাচনি সামগ্রী বিতরণর্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।