নরসিংদীতে আপন বোনের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
জোহরা বেগম নামে জনৈক বিধবা গৃহবধুর সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা এবং বসতবাড়িতে হামলার প্রতিবাদে সোমবার ২৪ আগস্ট সকালে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নরসিংদী রায়পুরা উপজেলার বাঙালীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী জোহরা বেগমের কন্যা আরিফা আক্তার মুন্নি বলেন, বাঙালীনগর মৌজা আর.এস ৩২৯ খতিয়ানে এস.এ-৪১৩ ও আর.এস-২১০৫ দাগে ১১ শতাংশ ভূমি তার মাতা জোহরা বেগম দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে। ইতি মধ্যে উল্লেখিত গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র সানজারুল কবির জহির, আশরাফুল ইসলাম আসাদুল, হুমায়ুন কবির, ছাত্তার মিয়ার পুত্র নাজমুল আলম পারভেজ, টুটুল মিয়ার পুত্র সাজেদুল ইসলাম অনন, ফজলুর রহমানের কন্যা পারভীন বেগমের লোলপ দৃষ্টি পরে এই জমিটির উপর। আরও পড়ুন, কক্সবাজার কারাগারে কয়েদির রহস্যজনক মৃত্যু সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদেরপরবর্তীতে তারা এ জমিটি দখল করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার ২০.৮.২৬ইং তারিখে সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। জোহরা বেগমের লোকেরা বাধা দিলে আসামীগণ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং এই বলে হুমকি দেয় যে জমিটি ছেড়ে না দিলে জোহরা বেগম ও তার পরিবারের লোকজনদেরকে চিরদিনের জন্য এ পৃথিবী থেকে বিদায় করে দিবে। বর্তমানে জোহরা বেগম ও তার পরিবারের লোকেরা আসামীদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এদিকে জোহরা বেগম বাদী হয়ে গত ২৩.৮.২৬ইং তারিখে সানজারুল কবির জহিরসহ ৬ জনকে আসামী করে নরসিংদী জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ খবর আসামীদের মধ্যে ছড়িয়ে পড়লে আসামীরা জোহরা বেগমকে প্রাননাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ করা একান্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।