সিডনিতে প্রবাসীদের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মিন্টোর জমিদার বাড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে এই বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছে। মাকসুদূর রহমান চৌধুরী সুমন এবং তার স্ত্রী আমিনা আক্তার নিপার উদ্যোগে এই নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। লাল-সাদা ফেস্টুন, প্লাকার্ড এবং লাল কার্পেটে সাজানো পুরো ভেন্যুতে বৈশাখী আবহ তৈরি হয়েছে।আরও পড়ুন, বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৬অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। এরপর বৈশাখী গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনায় পুরো আয়োজন মুখর হয়ে ওঠে। সাংস্কৃতিক পর্বে দেশীয় গানের শিল্পী ও সংগীতশিল্পীরা অংশ নিয়েছেন। গানের পরিবেশনায় ছিলেন আয়শা কলি, রত্না কার তুলি সহ অনেকে। কবিতা আবৃত্তি করেছেন কবিতা পারভেজ, কাসফি আসমা আলম এবং আরমান ভূইয়া।আরও পড়ুন, বাঁধভাঙা বন্যার মতো মানুষ বর্ষবরণে বেরিয়েছেন: সংস্কৃতিমন্ত্রীএসো হে বৈশাখ গানের সঙ্গে কেক কেটে অতিথিরা বাংলা নববর্ষকে বরণ করেছেন। পরে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়েছে - পান্তা ভাত, ইলিশ ভাজা, বিভিন্ন ভর্তা, ডাল, শুঁটকি, চাটনি ও মিষ্টিসহ প্রায় ১৫ ধরনের পদ। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন। দোয়া পরিচালনা করেছেন ড. ওয়ালী উল ইসলাম।