বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ সূচনা করেন জাফর ইকবাল মিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কায়ছার হোসেন, সভাপতি, ডেবারকূল ঐক্য সংঘ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম টুটুল, আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা যুবদল।আরও পড়ুন, শিবচরে নববর্ষে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলার আয়োজনসংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম মুন্না, হাবিব উল্লাহ খান, মোঃ ইখতিয়ার হোসেন ও মঞ্জুর আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম ভূঁইয়া এবং প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল আলম।আরও পড়ুন, চন্দনাইশে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিতঅনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, লোকজ মেলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। মেলার অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী বলি খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা তৈরি হয়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন এবং পুরাতন বছরকে বিদায় জানান।