দৈনিক সংবাদ দিগন্ত

ভর্তি খরচে সহায়তা পাবে অসচ্ছল শিক্ষার্থীরা

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।প্রাইম মিনিস্টার'স এডুকেশন অ্যাসিস্ট্যান্স ট্রাস্ট-এর আওতায় এই সহায়তা দেওয়া হবে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৪ জুন রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হবে। এজন্য আবেদনকারীদের কিছু শর্ত পূরণ করতে হবে।মেধাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষার্থীকে আগের শ্রেণিতে আরো পড়ুন , শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫০ পেতে হবে। পাশাপাশি পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে।আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে।এছাড়া এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্রও প্রয়োজন হবে। পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দিতে হবে না।যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি খরচে সহায়তা পাবে অসচ্ছল শিক্ষার্থীরা