দৈনিক সংবাদ দিগন্ত

বেলাল হত্যা মামলার মূল আসামি রিপন গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে বরিশালে

বরিশাল নগরীর চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর নাজিরা পোল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গত বছরের ৩ ডিসেম্বর নগরীর ভাটারখাল এলাকায় নিজ অফিসে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বেলালকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।নিহত বেলাল ছিলেন একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।আরো পড়ুন , চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব তার শরীরে একাধিক আঘাত ও পোড়ার দাগ পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।মামলার পর দুই নারীসহ তিনজনকে আটক করা হলেও মূল আসামি রিপন দীর্ঘদিন পলাতক ছিলেন।পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রিপন মদ্যপ অবস্থায় ছিল এবং দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল।আজ তাকে আদালতে পাঠানো হবে এবং দ্রুত মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

বেলাল হত্যা মামলার মূল আসামি রিপন গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে বরিশালে