বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও ছয়জন সাক্ষ্য দিয়েছেন।বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ সাক্ষ্য দেন বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং বন অধিদপ্তরের এক কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১৬ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।এ পর্যন্ত মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।আরও পড়ুন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, আজ থেকেই ৫ হাজার আনসার সদস্য মোতায়েনদুদকের অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ সম্পদ বিবরণীতে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্তে তার ঘোষিত সম্পদের চেয়ে কয়েক কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে।দুদকের দাবি, তিনি প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে সম্পদের তথ্য গোপন, অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর গত মে মাসে আদালত অভিযোগ গঠন করেন। বর্তমানে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।