দৈনিক সংবাদ দিগন্ত

রূপগঞ্জের বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মো: রাশেদুল ইসলাম রাসেল  (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। শনিবার(১০ জানুয়ারী) সকালে ব্রাহ্মণগাও মাঠে মুড়াপাড়া  ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনর সভাপতিত্বে ও মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কর্মসূচি শুরু হয়।আরো পড়ুন , মৌলভীবাজারে অবৈধ ভারতীয় সিগারেটের চালান আটকআলোচনা সভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং সাধারণ মানুষের ভরসার প্রতীক। বিশেষ করে রূপগঞ্জের মানুষের প্রতি তাঁর গভীর টান ছিল। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও জনসেবার শিক্ষা আমাদের মাঝে রয়ে গেছে। আলোচনা শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমার পরকালীন মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং রূপগঞ্জের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আরো পড়ুন , অস্ত্রধারীদের হামলায় বিকুল নিহতএসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পি,পি এড.আব্দুল কালাম আজাদ জাকির, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল,রূপগঞ্জ থানা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম মাসুম(মেম্বার),রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোহেল রানা,আহ্বায়ক সদস্য এনামুল হক,আহ্বায়ক সদস্য একে বাবু,৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল,৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া,যুবদল নেতা মোঃ সেলিম,স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ায়,শাকিল, রোমান,জাহাঙ্গীর,হুমায়ুন,তুহিনসহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপগঞ্জের বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল