দৈনিক সংবাদ দিগন্ত

বৃক্ষ রোপণ, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে শুরু হলো মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার কার্জন হল প্রাঙ্গণে তিনটি বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেওয়া এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আয়োজকরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই স্মরণসভা বা আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বাস্তবমুখী উদ্যোগ হিসেবে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ উদ্বোধন করেন। আরও  পড়ুন , জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন, শহীদ শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধাসেখানে তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পরিবেশবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, বৃক্ষরোপণ এবং বিজ্ঞানচর্চা—দুই ক্ষেত্রেই তরুণদের সম্পৃক্ততা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজক সূত্র জানায়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশ সচেতনতা ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার বার্তা নিয়েই শুরু হলো এই মাসব্যাপী আয়োজন।আরও  পড়ুন , জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বীর শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বৃক্ষ রোপণ, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান