দৈনিক সংবাদ দিগন্ত

নারায়ণগঞ্জে বৃক্ষমেলায় ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেললেন বিএনপির মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ নগরীতে পরিবেশ দূষণ ও সবুজের সংকট মোকাবিলায় মাত্র পাঁচ টাকায় গাছের চারা বিতরণের ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তার এই নতুন উদ্যোগ নগরবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ উদ্বোধন করেন তিনি। মেলায় নানা প্রজাতির চারা প্রতীকী মূল্য মাত্র পাঁচ টাকায় পাওয়া যায়। উদ্বোধনের পর থেকেই মেলার সামনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ছাদবাগান, বাড়ির আঙিনা কিংবা বারান্দায় লাগানোর উদ্দেশ্যে অনেকে আগ্রহ নিয়ে নিজেদের পছন্দের চারা সংগ্রহ করেন। আরও পড়ুন, সোনারগাঁয়ে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য নাসিরউদ্দিনের সংবাদ সম্মেলনউদ্বোধনী অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নগরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে হলে সবুজায়নের বিকল্প নেই। আমরা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা ভেবে কাজ করছি। শীতলক্ষ্যা নদীর করুণ অবস্থা আমাদের চোখ খুলে দেয় পরিবেশ রক্ষা আজ জরুরি। তিনি আরও বলেন, এই উদ্যোগ হয়তো ছোট, কিন্তু এর ইতিবাচক প্রভাব আগামী দিনে বড় ভূমিকা রাখবে।ক্রেতারা জানান, মাত্র পাঁচ টাকায় চারা পাওয়ায় তাদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।পরিবেশপ্রেমী তরুণরা মত দেন শিল্পাঞ্চল ও ধুলাবালিতে ভরা নারায়ণগঞ্জে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে শহরের পরিবেশ অনেকটাই বদলে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও চারা সংগ্রহকারী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে বৃক্ষমেলায় ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেললেন বিএনপির মাসুদুজ্জামান মাসুদ