রাজধানীর বুড়িগঙ্গা থেকে যুবকের অজ্ঞাত লাশ উদ্ধার
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।শুক্রবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাট নৌ থানার আওতাধীন বুড়িগঙ্গা ব্রিজ সংলগ্ন আরসিন গেইট এলাকায় এ ঘটনা ঘটে।আরো পড়ুন , উত্তরায় ‘হোটেল গ্রান্ট প্লাজা’ এক অন্ধকার জগৎ, নারী সিন্ডিকেটের ভয়াবাহতা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর কিনারা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ ও পিবিআই ফিঙ্গারপ্রিন্ট টিম পরিচয় শনাক্তে কাজ করছে।