দৈনিক সংবাদ দিগন্ত

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে দুই দিনব্যাপী বুটক্যাম্প কার্যক্রম সমাপ্ত

আইনের সংঘাতে আসা শিশুদের জীবন দক্ষতা উন্নয়নে সমাজসেবা অধিদফতরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ আয়োজিত দুই দিনব্যাপী জীবনদক্ষতা উন্নয়ন বুটক্যাম্পে এ ঘোষণা দেন সংস্থাটির ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বুটক্যাম্পে কেন্দ্রের ৬৭১ জন নিবাসী অংশ নেয়।প্রথমবারের মতো আয়োজিত এ বুটক্যাম্পে জীবনদক্ষতার ১১টি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।আরো পড়ুন , প্রেমের সম্পর্ক অস্বীকারে স্কুলছাত্রের আত্মহত্যা প্রতিটি সেশন ছিল ২৫ মিনিটের, যেখানে শিশুরা পর্যায়ক্রমে ১১টি ক্যাম্পে অংশ নেয়। মঙ্গলবার সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস। সভাপতির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখার পরিচালক সমীর মল্লিক শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিতে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং পর্যায়ক্রমে অন্যান্য শিশু সুরক্ষামূলক প্রতিষ্ঠানেও এ ধরনের ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে দুই দিনব্যাপী বুটক্যাম্প কার্যক্রম সমাপ্ত