দৈনিক সংবাদ দিগন্ত

প্রবাসীদের ‘টাকার মেশিন’ নয়, বীরের মর্যাদা দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে তাদের বীরের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী উত্থাপিত এক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সই নয়, দেশের অর্থনীতি ও ভাবমূর্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আরও  পড়ুন ,সীমান্তে ‘ভারতের আগ্রাসনের’ অভিযোগে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিলতাই ‘শ্রমিক’ শব্দের পরিবর্তে তাদের সম্মানজনক পরিচয়ে সম্বোধন করা উচিত।তিনি প্রবাসীদের এনআইডি ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করতে বিদেশেই সমাধানযোগ্য ব্যবস্থা চালুর পাশাপাশি একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।এছাড়া প্রবাসীদের সম্পত্তি সুরক্ষা, দেশে ফিরে আইনি হয়রানি বন্ধ এবং দূতাবাসগুলোর সেবার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।বিরোধীদলীয় নেতা আরও বলেন, মেধা পাচার রোধ করে বিদেশে থাকা দক্ষ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করতে হবে।সরকার এ বিষয়ে উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে বলেও তিনি জানান।আরও  পড়ুন , পুশ-ইনের প্রতিবাদে মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট

প্রবাসীদের ‘টাকার মেশিন’ নয়, বীরের মর্যাদা দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার