বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মোঃ বাতেন।আরও পড়ুন, এবার সংসদে সারা দেশে "কিশোর গ্যাং" দমনে জরুরি পদক্ষেপের আহ্বান এমপিরআলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ। আরও পড়ুন, মহেশপুরের চোর সন্দেহে ভ্যান চালককে গাছে বেধে নির্যাতনের ঘটনায় ৩ জন আটকএসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান,মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এর এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।