বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।তবে উদ্বেগের বিষয় হলো, বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।আরও পড়ুন, মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়ল ব্রেন্ট ও ডব্লিউটিআইঅন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ১ শতাংশ কমে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে নেমেছে। তবে এই পতনের হার যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি হ্রাসের চেয়ে কম।অর্থনীতিবিদরা বলছেন, দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনে অটোমেশন, প্রযুক্তি ব্যবহার এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।বিশ্ব পোশাক রপ্তানিতে চীন এখনও শীর্ষে রয়েছে। এরপর বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও তুরস্ক অবস্থান করছে শীর্ষ পাঁচে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।