দৈনিক সংবাদ দিগন্ত

ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ঝিলটুলীতে অবস্থিত স্বপ্নের ছোঁয়া কমিউনিটি সেন্টারে দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সহযোগিতায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আরও পড়ুন, লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের মানবিক সহায়তা: আরও ২.৫ লাখ টাকা প্রদানইফতার মাহফিলের পূর্বে পবিত্র ফাতেহা শরীফ পাঠ ও বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারতের পর দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং খোদাতায়ালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আবু বকর সিদ্দিকী। আরও পড়ুন, বেলকুচিতে অবহেলিত ও অসহায় ব্যক্তিদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণএ সময় দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার প্রকাশক এম এম শহিদুল ইসলাম (শাহীন), সম্পাদক মো: হারুন আনসারী, রিপোর্টার্স ক্লাব ফরিদপুর এর সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ,  ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব পিকুল, প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের এনামুল করিম, মশিউর রহমান যাদু মিয়া, কিবরিয়া খান,  আরিফুল ইসলাম, শামীম শিকদার, সোহানুর রহমান সোহেল, মোস্তাক আহাম্মেদ, শরিফুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত