দৈনিক সংবাদ দিগন্ত

২০২৬-২৭ বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, সংসদে উপস্থাপনের অপেক্ষায় প্রস্তাবিত বাজেট

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে।বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট এবং তার অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট উপস্থাপন।আরও  পড়ুন, বিশ্বশান্তির পতাকা হাতে বাংলাদেশ, জাতিসংঘ মিশনে গৌরবোজ্জ্বল ইতিহাসে সেনাবাহিনীপ্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।মন্ত্রিসভার অনুমোদন শেষে বাজেটটি সংসদে উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থবছর।

২০২৬-২৭ বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, সংসদে উপস্থাপনের অপেক্ষায় প্রস্তাবিত বাজেট