টঙ্গী পশ্চিম থানার অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী ও সেবক গ্রেপ্তার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ গত ১৪ জুন ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় জব্দকৃত হেরোইনের মোট ওজন ছিল প্রায় ১১ গ্রাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন, কসবায় সাত বছর পর দায়িত্ব ফিরে পেলেন মাওলানা আব্দুর রহমান মানিকএছাড়াও একই দিনে একটি মামলার রিমান্ড শেষে ফেরত আসা এক আসামিকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে...