দৈনিক সংবাদ দিগন্ত

হাসিনার কারনেই তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া :- খায়রুল কবির খোকন এমপি

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে ৭৫ বছরের পুরানো দল আওয়ামীলীগ নিষিদ্ধ হয়েছে। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া কোন প্রতিহিংশার রাজনীতি করেন নি, জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের পথে হেটে গেছেন তিনি। দেশের জনগণ দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে, বেগম জিয়াকেও তারা অমানবিক নির্যাতন করেছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংশার ফলে তাকে জরাজির্ন কারাগারে হত্যা চেষ্টাও করা হয়েছিল। চোর-ডাকাত খুনিরাও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার কোন সুযোগ দেয়া হয়নি। আরও  পড়ুন, সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপ্রতিহিংশার রাজনীতির কারনেই তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া, নির্যাতিত না হলো হয়তো সেটি সম্ভব হতো। বেগম জিয়ার জন্ম না হলে গণতন্ত্র আর ন্যায় বিচার পেতাম না। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনীতির উন্নতির সব কিছুই অর্জিত হয়েছে বেগম জিয়ার আমলে।তিনি শনিবার (১৫ আগস্ট) বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুল জলিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসিনার কারনেই তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া :- খায়রুল কবির খোকন এমপি