দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের অধিকার কেড়ে নিলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকার অধিকার হরণ করা হলে চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ করব। প্রতিবাদে কাজ হলে আলহামুদলিল্লাহ, না হলে প্রতিরোধ করব। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে, এ লড়াই হোক জনতার বিজয়ের লড়াই।সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।আরো পড়ুন , জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের এগিয়ে যাব: নাহিদ ইসলামজামায়াত আমির বলেন, আমরা নির্বাচনের আগে বড় গলাই বলেছিলাম, আমরা দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ।ডা. শফিকুর রহমান বলেন, আফসোস, আমরা যারা মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে-‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা এর স্থায়ী সমাধান চাই। আর এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জনগণের অধিকার কেড়ে নিলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের