চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আবার শুরু হয়।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।ফ্লাইটটি সিলেটে পৌঁছালে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।আরও পড়ুন, দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ রুট পুনরায় চালু করা হয়েছে। যাত্রীসেবার মান বজায় রেখে নিয়মিত ফ্লাইট পরিচালনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়েছিল। সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।