দৈনিক সংবাদ দিগন্ত

ইরানে আটকে থাকা ২৮০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন

ইরানে আটকে পড়া প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার ( ২০ মার্চ) রাতে দেশে ফিরবেন। রাত দেড়টার দিকে প্রায় ২০০ বাংলাদেশিকে নিয়ে বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।আরও পড়ুন, সারাদেশে ঈদের প্রস্তুতি, শনিবার ঈদএর আগে আটকে পড়া বাংলাদেশিদের যুদ্ধবিধস্ত ইরান থেকে আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান রয়েছেন।আরও পড়ুন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঈদ শুভেচ্ছাএ ছাড়া প্রত‌্যাবাস‌নে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও বাকু গেছেন। গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

ইরানে আটকে থাকা ২৮০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন