প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতির নামে কেউ বিভ্রান্তি কিংবা অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ যদি রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের রাজনীতি। খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা দেওয়া— এসবই বিএনপির মূল লক্ষ্য।আরও পড়ুন , জিলহজের চাঁদ দেখতে সোমবার বসছে জাতীয় কমিটিতিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। জনগণ এখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। তাই এখন সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার।তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ গড়ার পথে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।আরও পড়ুন , ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আজ শেষ ২৭ মের ট্রেন টিকিট বিক্রি