দৈনিক সংবাদ দিগন্ত

লাহোরের বিপুল জয় ১৯ বলে ৪৫ রানের রেকর্ড

লাহোর কালান্দার্স ১৩ ওভারের ম্যাচে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়ে জয় নিশ্চিত করেছে। ফখর জামান নিষিদ্ধ থাকায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন মাত্র ১৯ বলে ৪৫ রান করে লাহোরকে শক্ত ভিত্তি দেন।মোহাম্মদ নাঈম ২৮ বলে ৬০ রান যোগ করেন এবং শফিক ১৪ বলে ৩৩ রান করেন। লাহোরের নির্ধারিত ১৩ ওভারে সংগ্রহ ১৮৫ রান।আরো পড়ুন , ভারতের বিপক্ষে নাটকীয় জয় সাফ অ-২০ শিরোপা বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। মুলতান সুলতানস জবাবে ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানেই থেমে যায়। অ্যাশটন টার্নার ২২ বলে ৫২ রানের ইনিংস খেললেও দলকে জিতাতে পারেননি।গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়। লাহোরের ওপেনারদের দুর্দান্ত শুরু ম্যাচের রূপটাই বদলে দেয় এবং শেষ পর্যন্ত লাহোরকে সহজ জয় এনে দেয়।

লাহোরের বিপুল জয় ১৯ বলে ৪৫ রানের রেকর্ড