নানা আয়োজনে কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার কসবায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,সমবায়ীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও মহিলা সমবায়ীদের প্রশিক্ষণের আয়োজন। আরও পড়ুন, গংগাচড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি। স্বাগত বক্তব্য রাখেন সহকারি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল। কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সমবায়ীগণ উপস্থিত ছিলেন।