উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। (৩১ মার্চ) বিকেলে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।র্যাব সূত্র জানায়, সোমবার রাতে পরিচালিত অভিযানে সৈকত হোসেন বুলু (৪০) নামে এক ব্যক্তির সেমিপাকা টিনশেড ঘর লক্ষ্য করে অভিযান চালানো হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি দরজা খোলা রেখে পালিয়ে যায়।আরো পড়ুন , মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ করে ধর্ষকদের উল্লাসপরে ঘরের শয়নকক্ষের ছাদের বিশেষভাবে তৈরি মাচা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি বিদেশি পিস্তল, রাইফেলের গুলি, পিস্তলের ম্যাগাজিনসহ গুলি, ৮৫ জোড়া কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ডগ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।র্যাব জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।