চাহিদা বাড়ায় ডিপোতে জ্বালানি তেলের বরাদ্দ বৃদ্ধি করল বিপিসি
গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপিসি জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।আরও পড়ুন, তেলের কৃত্রিম সংকটের পেছনে কারা? সংসদে মন্ত্রীর বিস্ফোরক অভিযোগবিপিসি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি বা চাপ সৃষ্টি না হয়। এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।আরও পড়ুন, জ্বালানি তেল বৃদ্ধির পর বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর বৈঠকশনিবারের সেই ঘোষণার পর রোববার থেকেই নতুন দাম কার্যকর হয় এবং দেশের জ্বালানি বাজারে নতুন কাঠামো অনুযায়ী তেল বিক্রি শুরু হয়। বিশ্লেষকদের মতে, একদিকে দাম সমন্বয় এবং অন্যদিকে বরাদ্দ বৃদ্ধি—এই দুই সিদ্ধান্ত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। তবে বাজারে এর প্রভাব ও চাহিদার ওঠানামা পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গেছে।