দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রায়ত্ত শিল্পে নতুন বিনিয়োগ, সময়ক্ষেপণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার পাশাপাশি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ইতোমধ্যে একাধিক দেশি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ শিল্পকারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে। এখন আরো পড়ুন , দেশে সবাই এখন মুক্তভাবে কথা বলতে পারছে: রিজভীপ্রস্তাবগুলোর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাব্যতা যাচাই করা হবে।সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অযথা বিলম্ব না করার নির্দেশও দেন তিনি।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারের আশা, দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু হলে উৎপাদন, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

 রাষ্ট্রায়ত্ত শিল্পে নতুন বিনিয়োগ, সময়ক্ষেপণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর