বরগুনার একটি পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৬৭ হাজার গ্রাহক। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে আগুন লাগে। প্রায় এক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ১১ কেভি এসিআর, বিভিন্ন বৈদ্যুতিক তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।আরও পড়ুন,সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা দায়েরএ ঘটনায় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় সরঞ্জাম পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপনের কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।প্রাথমিকভাবে অভ্যন্তরীণ কারিগরি ত্রুটিকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।কর্তৃপক্ষের আশা, মেরামত কাজ শেষ হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।