দৈনিক সংবাদ দিগন্ত

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের নেতৃত্বে সফল অভিযান: ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়েরটেক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুরঞ্জন দাস ইমন, তাপস ও রাকিব।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেনের দিকনির্দেশনায় জয়েরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে ওসি মো. ইফতেখার হোসেন বলেন, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন, এইচএসসি কেন্দ্র নিয়ে ক্ষোভ, সড়কে নেমে বিক্ষোভ টুঙ্গিপাড়ার শিক্ষার্থীদেরস্থানীয়দের মতে, কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেনের নেতৃত্বে এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক এই সফল অভিযানের ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।ওসি ইফতেখার হোসেন আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”মাদক নিয়ন্ত্রণে কোনাবাড়ী থানা পুলিশের এমন তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেনআরও  পড়ুন , চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প, ঢাকায় মিলবে দৈনিক ৫০ কোটি লিটার পানি

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের নেতৃত্বে সফল অভিযান: ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার