দৈনিক সংবাদ দিগন্ত

কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) মাননীয় সংসদ সদস্যকে সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জনাব ছমিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব জাহাঙ্গীর আলম।আরও পড়ুন, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠনঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, এম এ হাশেম রাজু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব বেলাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জনাব লোকমান গনি বাবুল, জনাব মোঃ সাইফুল করিম, জনাব মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন (অভিভাবক সদস্য, এডহক কমিটি), জনাব সালাউদ্দিন (সহযোগী অধ্যাপক, পটিয়া সরকারি কলেজ), ড. মোহাম্মদ সিরাজ মিয়া (সহকারী অধ্যাপক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়), জনাব বিধান দেব (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জনতা ব্যাংক পটিয়া শাখা), জনাব মোহাম্মদ আজিজুর রহমান, জনাব মোহাম্মদ লিয়াকত আলী এবং অভিভাবক প্রতিনিধি জনাব আব্দুর রহিমসহ আরও অনেকে।আরও পড়ুন, মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে তিন যুবক বিএসএফের হাতে মাদকসহ আটকঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জনাব সমীর কুমার দে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদান এবং নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে