দৈনিক সংবাদ দিগন্ত

বিতর্ক নয় নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া জরুরি : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে আসন্ন জাতীয় নির্বাচনের দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার মতে, নির্বাচন আয়োজনই এখন দেশের সবচেয়ে জরুরি কাজ এবং সেটিই জাতীয়ভাবে প্রধান কর্তব্য হওয়া উচিত। সোমবার (৫ জানুয়ারি) এসব কথা বলেন এম হুমায়ুন কবির।এক প্রশ্নের জবাবে এম হুমায়ুন কবির বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আরো পড়ুন , রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে সরকারের কাছে আইনি নোটিশসেটি না ঘটলে ভালো হতো। তবে যা হওয়ার হয়েছে। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।হুমায়ুন কবির বলেন, দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। এ বিষয়ে মনোযোগী হওয়াই সবচেয়ে জরুরি। এসময় মনোযোগ অন্য কোনো দিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।আইপিএলকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে জনগণের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা ছিল। তবে এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্ককে নেতিবাচক দিকে নেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এটা নিয়ে আর ‘মুভ’ না করলে হয়। এখন দেখা যাক ওরা (ভারত) কী করে।

বিতর্ক নয় নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া জরুরি : হুমায়ুন কবির