দৈনিক সংবাদ দিগন্ত

আলো আসবেই বিতর্কের পর এবার গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।আরও পড়ুন, তৃতীয় সন্তান নিয়ে উচ্ছ্বসিত অ্যান ও অ্যাডাম তিনি দাবি করেন, কেন পুলিশ তাঁর বাসায় এসেছে বা তাঁকে আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। পুলিশের উদ্দেশে তিনি বলেন, তাঁকে ফোন করা হলে তিনি নিজেই থানা বা ডিবি কার্যালয়ে যেতেন। তবে তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করে তিনি বলেন, তিনি ভয় পাচ্ছেন না, তাঁদেরও ভয় পাওয়ার কারণ নেই। ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপের সদস্যদের তালিকায় তাঁর নাম ছিল। সে সময় ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেছিলেন, গ্রুপে দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য ও খবর আদান-প্রদান করতেন। বিতর্কের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাতিল করা হয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সংগঠনের অভিযোগ জমা দেওয়ার খবর প্রকাশিত হয়। আরও পড়ুন, ‘মাতৃভূমি’র গান নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে বর্তমান গ্রেপ্তারের সঙ্গে ওই অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। কলকাতার চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এও অভিনয় করেছেন তিনি।

আলো আসবেই বিতর্কের পর এবার গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি