সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এই ফল প্রকাশ করে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।অনলাইনে যেভাবে ফল দেখা যাবেস্বাস্থ্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল দেখতে দেখা যাবে।ধাপ ১: প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করুন।ধাপ ২: ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।ধাপ ৩: নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন।ধাপ ৪: ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।ধাপ ৫: সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।আরও পড়ুন, টক শোতে আলোচিত সাংবাদিক আনিস আলমগীর ডিবি কার্যালয়েমেরিট লিস্টের পিডিএফএমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপি পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতিফল পুনর্নিরীক্ষণের জন্য শুধু মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যায়:আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: DGHS RSC <Roll Number> এটি ১৬২২২ নম্বরে পাঠান।প্রথম এসএমএস পাঠানোর পর আপনার নম্বরে একটি পিন (PIN) নম্বরসহ ফিরতি মেসেজ আসবে।এবার দ্বিতীয় এসএমএসে আবেদন নিশ্চিত করতে টাইপ করুন: DGHS RSC YES <পিন নম্বরটি>পুনির্নিরীক্ষণের জন্য নির্ধারিত ১০০০ টাকা ফি আপনার ফোন থেকে কেটে নেওয়া হবে।