দৈনিক সংবাদ দিগন্ত

বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে। মঙ্গলবার ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।আরও পড়ুন, মুগদায় সৌদি প্রবাসীর ৮ খণ্ড মরদেহ উদ্ধার করে র‌্যাব প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে ব্যস্ত ব্যবসায়ীরা। অনেক দোকানের মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।আরও  পড়ুন , মাতুয়াইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে