মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার অনন্য স্বাক্ষর রেখে জাতীয় বিজ্ঞান মেলার রংপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মিঠাপুকুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়। এই অসাধারণ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।আগামী ২৮ জুন, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিতব্য জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে বিদ্যালয়ের প্রতিনিধিদল। জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেবে তারা।আরও পড়ুন , কসবায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ক্যাশলেস বাংলাদেশ গঠনে মতবিনিময় সভাএই অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়—এটি মিঠাপুকুরবাসীর গর্ব, রংপুর জেলার শিক্ষাক্ষেত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ সাফল্য। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়ে এই সম্মানজনক অবস্থান অর্জন সম্ভব হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, জাতীয় পর্যায়েও শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং মিঠাপুকুরের নাম দেশব্যাপী আরও উজ্জ্বল করবে।এই গর্বের মুহূর্তে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে এলাকাবাসীসহ দেশের সকল মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা কামনা করা হচ্ছে, যেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়টি আরও সাফল্য অর্জন করতে পারে।জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনের পথেই এগিয়ে যাক নতুন প্রজন্ম।আরও পড়ুন , বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ