দৈনিক সংবাদ দিগন্ত

ধর্ষণ-হত্যা মামলার বিচার ৫ বছরেও শেষ নয়, বিচারককে তলব হাইকোর্টের

প্রায় পাঁচ বছরেও একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারককে তলব করেছেন হাইকোর্ট।মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মামলার আসামি গোলাম হোসেনের জামিন শুনানিকালে বিচার বিলম্বের বিষয়টি আরো পড়ুন , বিমান বাহিনীর ৫৮ কর্মকর্তার প্রশিক্ষণ সমাপ্তআদালতের নজরে আসে।আদালত হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে আগামী ২৩ জুন সশরীরে হাজির হয়ে বিচারকাজ বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।আইন বিশেষজ্ঞদের মতে, গুরুতর অপরাধের মামলায় দীর্ঘসূত্রতা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো সংবেদনশীল মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।এ ঘটনায় বিচার ব্যবস্থার কার্যকারিতা ও মামলার দীর্ঘসূত্রতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ধর্ষণ-হত্যা মামলার বিচার ৫ বছরেও শেষ নয়, বিচারককে তলব হাইকোর্টের