ব্যাংক কার্ড থেকে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস—এমএফএস অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে Bangladesh Bank। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি বাধ্যতামূলক ‘টোকেন লেনদেন’ করতে হবে। এই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে এবং এরপর স্বাভাবিকভাবে যেকোনো পরিমাণ টাকা ‘অ্যাড মানি’ করা যাবে।আরও পড়ুন, ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, বিশেষ এলাকায় সীমিত সেবামঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। তবে একই ব্যক্তির নামে থাকা ব্যাংক কার্ড ও এমএফএস অ্যাকাউন্টধারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে কার্ডধারী ও এমএফএস হিসাবধারীর নাম এক হলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। আরও পড়ুন, ডলারের দুর্বলতায় ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, বাড়ল আন্তর্জাতিক দামএ ছাড়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না। এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, সঞ্চয়পত্রে টানা পতন, বিনিয়োগের বদলে ভাঙছেন সাধারণ মানুষবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে একাধিক এমএফএস অ্যাকাউন্টে অর্থ জমার ঘটনা সামনে এসেছে। এসব জালিয়াতি ঠেকাতে এবং লেনদেনকে আরও নিরাপদ করতেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিরাপত্তা ব্যবস্থা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে ১ আগস্ট থেকে সাময়িকভাবে কার্ডের মাধ্যমে এমএফএসে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধও থাকতে পারে।