দৈনিক সংবাদ দিগন্ত

ফরচুন সুজের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের ২০২২ হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি বকেয়া রাখার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ মোট আটজনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আরও পড়ুন, বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ার ইঙ্গিত ফিচ রেটিংসেরবুধবার (১৩ মে) অনুষ্ঠিত বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।আনও পড়ুন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নিষেধাজ্ঞা, বিদেশ সফর ও বেসরকারি অর্থায়নে অংশগ্রহণ বন্ধবিজ্ঞপ্তিতে বলা হয়, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা এবং কোম্পানির পরিচালক মো. আমানুর রহমান ও রবিউল ইসলামকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।আরও পড়ুন, যুদ্ধের প্রভাবে জাপানে রঙিন প্যাকেট এখন সাদা-কালোএছাড়া সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়াকে ৫ লাখ টাকা এবং বর্তমান কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরচুন সুজের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করল বিএসইসি