টেকনাফে বিএনপির অফিসে আগুন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই
কক্সবাজারের টেকনাফে বিএনপির ৭নং ওয়ার্ড অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে।ঘটনা ঘটেছে শনিবার রাতের আধাঁরে। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, রাতের আঁধারে অফিসে আগুন দেওয়ায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছে।আরো পড়ুন, শেরপুর-৩ আসনে নির্বাচনের জন্য ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তৎপরপৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ বলেন, দলের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তি এই আগুন দিয়েছে বলে ধারণা করছেন। তিনি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।