দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিন

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।রোববার সন্ধ্যায় ঘটেছে এই দুর্ঘটনা। নিহতরা হলেন কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম নাজিম উদ্দিন রুহানি(৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার সাদ্দাম হোসেন (৩০) এবং রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)।গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।আরো পড়ুন , কর্ণফুলীতে পারকি সৈকতে ‘সাগর ছায়া’র অন্ধকার সাম্রাজ্যে পুলিশের অভিযানে আটক ১৪দুর্ঘটনায় টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অজ্ঞাত দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান, গুরুতর আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে ।

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিন