প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাড়তি বাস ভাড়া আদায় বন্ধ : মালিক সমিতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ানো হবে—এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে অনিশ্চয়তায় রয়েছে দেশের গণপরিবহন খাত।এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সমিতির মহাসচিব সাইফুল আলম।আরো পড়ুন , ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট : বিটিআরসির জরুরি বৈঠক ডাকা হয়েছে আজবিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।এর আগে গত রবিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে জানানো হবে।উল্লেখ্য, গত শনিবার রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়, যা রোববার থেকে কার্যকর হয়েছে