দৈনিক সংবাদ দিগন্ত

সায়েদাবাদে ফের তালা ভেঙে টিকিট বিক্রি, জমজমাট বাস কাউন্টার

রাজধানীর সায়েদাবাদে উচ্ছেদের এক মাস না পেরুতেই ফের চালু হয়েছে বন্ধ করে দেওয়া ২৪০টি বাস কাউন্টার। কাউন্টার ব্যবস্থাপকদের দাবি, “উপরমহলের সমঝোতায়” তিন মাসের সময় পেয়েই তারা আবার তালা খুলে কার্যক্রম শুরু করেছেন। যদিও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, কোনো অনুমতি ছাড়াই কাউন্টারগুলো চালু করা হয়েছে।গত ৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে অবৈধ ও অনুমোদনহীন হিসেবে চিহ্নিত ২৪০টি বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি কাউন্টার ভেঙেও ফেলা হয়। মূল লক্ষ্য ছিল সড়ক দখলমুক্ত করা এবং বাসগুলোকে টার্মিনালের ভেতরে ফিরিয়ে নেওয়া।কিন্তু অভিযানের কয়েক সপ্তাহের মধ্যেই আবার খুলতে শুরু করে সিলগালা করা কাউন্টারগুলো। বর্তমানে অনেক কাউন্টারেই প্রকাশ্যে চলছে টিকিট বিক্রি।আরও  পড়ুন , রাজধানীতে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত রিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্টার ব্যবস্থাপক জানান, মালিক সমিতির নেতাদের উপস্থিতিতেই তালা খোলা হয়েছে এবং তিন মাসের সময় দেওয়া হয়েছে।আরেক ব্যবস্থাপক বলেন, টার্মিনালের ভেতরে বাস রাখার পর্যাপ্ত জায়গা ও যাত্রীদের বসার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সড়কের পাশে কাউন্টার পরিচালনা করা হচ্ছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার বলেন, কাউকে তালা খোলার অনুমতি দেওয়া হয়নি। তিন মাস সময় দেওয়ার দাবিও সঠিক নয়। প্রয়োজনে টার্মিনালের ভেতরে কাউন্টার স্থাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।আরও  পড়ুন , অপরাধ দমনে তেজগাঁও বিভাগের অভিযান, গ্রেফতার ৬৮ জন

সায়েদাবাদে ফের  তালা ভেঙে টিকিট বিক্রি, জমজমাট বাস কাউন্টার