সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ পুলিশসহ ১৫ জন আহত
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেন।আরো পড়ুন , পথসভায় কর্মীদের খিচুড়ি খাওয়ানোয় বিএনপি প্রার্থীকে শোকজপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।