দৈনিক সংবাদ দিগন্ত

মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট, দায়সারা সংস্কারকাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবসী

বাগেরহাটে মোরেলগঞ্জে সাইনবোর্ড -বগি আঞ্চলিক মহা সড়কের মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশী বাস্টান্ডের কার্পেটিং রাস্তা সংস্কার করেছে ইট সলিং দিয়ে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ নব্বইরশী বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ মিটার রাস্তা কার্পেটিং উঠে  চলাচলের অনুপযোগী হয়ে যায়। পরবর্তীতে এটির সংস্কার কাজ শুরু করে কার্পেটিংয়ের পরিবর্তে ইট দিয়ে। আঞ্চলিক এ মহাসড়কের সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ ফেরিঘাট পর্যন্ত রাস্তা সংস্কারে কার্পেটিং থাকলেও নব্বইরশী বাসস্ট্যান্ডে গিয়ে সংস্কারে ভিন্ন চিত্র।মোরেলগঞ্জ  উপজেলার প্রাণকেন্দ্র নব্বইরশী বাসস্ট্যান্ডে পৌর এলাকায় অবস্থিত এ  আঞ্চলিক  সড়কে মোরেলগঞ্জ - শরনখোলার কয়েক হাজার  মানুষ প্রতিনিয়ত  চলাচল করে। মোরেলগঞ্জ  বাসস্ট্যান্ডে কার্পেটিংয়ের পরিবর্তে ইট সলিং দেয়ায়  যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালির দূষণে অতিষ্ঠ জনজীবন, চরম হুমকিতে জনস্বাস্থ্য। মুখে মাস্ক, রুমাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। এই প্রধান আঞ্চলিক সড়কটি যেন ধুলাবালির রাজ্যে পরিনত হয়েছে।আরও পড়ুন, নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিতসরেজমিনে দেখা যায়, সড়কে এমনভাবে ইট সলিং দেয়া হয়েছে  এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু, বৃদ্ধা, পথযাত্রী ও স্থানীয় বাসিন্দার আবাসস্থলে বসবাসে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলা  কুয়াশার মতো ধুলা উড়তে দেখা গেছে। প্রধান আঞ্চলিক এ মহাসড়কে পাশেই অবস্থিত মোরেলগঞ্জ পৌর কাঁচাবাজার, মডেল মসজিদ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স,অস্থায়ী সেনা ক্যাম্প,দুরপাল্লার পরিবহনের  বাসস্টান্ড। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক বিভাগ কার্পেটিং  সড়কের উঠিয়ে ইট সলিং দিয়েছে এতে করে অতিরিক্ত ধুলাবালির দূষণে আমরা অতিষ্ঠ , চরম হুমকিতে এলাকাবাসী। ব্যবসা প্রতিস্টানে বসতে পারছি না। কোন সাধারণ মানুষ  এখানে আসলে ধুলো মেখে যাচ্ছে। এ নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। সড়ক বিভাগ  টেকসই সংস্কারে নামে ইট সলিং ব্যবহার করলে স্হানীয়দের মনে শংসয় দেখা দিয়েছে।স্হানীয়দের দাবি সরকারের সড়ক পরিবহন ও সেতু বিভাগ রাস্তাটি পুনরায় কার্পেটিং করা হয়।আরও পড়ুন, মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মামা ভাগ্নের মৃত্যুএ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আঞ্চলিক মহাসড়কের ওই অংশটুকু নিচু যার কারনে এইচবিবি করা হয়েছে, তবে ধুলো, বালির বিষয়টি নিয়ে কি করা যায় দেখছি।

মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট, দায়সারা সংস্কারকাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবসী