৪ নং বারুইপাড়া ইউনিয়নে হ্যাঁ/না গণভোট বিষয়ে নারী সচেতনতা সভা
গতকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ৪ নং বারুইপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের নারীদের অংশগ্রহণে হ্যাঁ/না গণভোট বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্নাজ খন্দকার, মহিলা বিষয়ক কর্মকর্তা, মিরপুর, কুষ্টিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মন্টু ও প্রশাসনিক কর্মকর্তা দিলরুবা শারমিন। আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার নারীদের গণভোটের উদ্দেশ্য, প্রক্রিয়া ও নাগরিক হিসেবে মতামত প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোট প্রদানের ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আরও পড়ুন, পার্বত্য বান্দরবান ৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দসভা শেষে ভিডাবলুবি (ঠডই) কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। এদিন মোট ১২২ জন ভিডাবলুবি সদস্যের হাতে ৩০ কেজি পরিমাণ প্রতিজন কে চাল তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি নারীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ সমাজকে আরও সচেতন ও শক্তিশালী করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।