পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন লুৎফুজ্জামান বাবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ আসনের কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এ নেতা। আজ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি।আরো পড়ুন , লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর রহমান সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।