দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, ‘কেন্দ্র দখল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে পঁচিশ হাজার সাতশত বডি ক্যামেরা দিচ্ছি। আরো পড়ুন , সাংবাদিকদের পেশাদারিত্বে আপসহীন হতে হবে: রিজওয়ানা রহমানআমরা ড্রোন ব্যবহার করছি, পাশাপাশি সুরক্ষা অ্যাপও ব্যবহার করা হচ্ছে। কেউ কেন্দ্র দখল করতে চাইলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি কিন্তু থেকে যাবে।’অবৈধ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। কিছু উদ্ধার হয়েছে, তবে উদ্ধারের পরিমাণ আগের তুলনায় বেড়েছে।’‎‎এছাড়া হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়ালে নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সবার সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা