মালাক্কা প্রণালিতে শুল্ক আরোপের প্রস্তাব
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ মালাক্কা প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেওয়া। বিষয়টি ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।আরও পড়ুন, ট্রাম্পকে সমর্থনের জন্য অনুশোচনায় টাকার কার্লসনজাকার্তায় এক সিম্পোজিয়ামে তিনি বলেন, ইন্দোনেশিয়া এখন আর নিজেকে প্রান্তিক দেশ হিসেবে দেখতে চায় না। দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন রুট থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের সুযোগ রয়েছে।আরও পড়ুন, বিতর্কে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং
এই প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির উদাহরণ টেনে বলেন, কৌশলগত জলপথে নিয়ন্ত্রণ ও নীতিগত উদ্যোগ থাকলে বড় অর্থনৈতিক লাভ সম্ভব। মালাক্কা প্রণালি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক রুটগুলোর একটি, যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে বিভক্ত। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের বড় অংশ এই পথ দিয়েই চলাচল করে।তবে অর্থমন্ত্রীর এই প্রস্তাব অনুযায়ী, এই রুটে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায়ের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। তিনি বলেন, শুধু সম্পদ নয়, কৌশলগত “আক্রমণাত্মক চিন্তা” দরকার, তবে তা বাস্তবায়নে আঞ্চলিক ঐকমত্য জরুরি। ইন্দোনেশিয়ার এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া।আরও পড়ুন, ইসলামাবাদে রেড জোন সিলগালা, খুলে দেওয়া হলো কিছু রুটসিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, মালাক্কা প্রণালির নৌপথ আন্তর্জাতিকভাবে উন্মুক্ত এবং এটি কোনো টোলযোগ্য পথ নয়। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী এটি সবার জন্য অবাধ প্রবেশাধিকারভুক্ত। অন্যদিকে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকও জানান, এই প্রণালিতে অবাধ নৌ চলাচল বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।