নতুন অর্থবছরের বাজেট চূড়ান্ত, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে।বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।অনুমোদিত বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আরও পড়ুন, ২০২৬-২৭ বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, সংসদে উপস্থাপনের অপেক্ষায় প্রস্তাবিত বাজেটপ্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।বাজেট অনুমোদনের পর এটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হবে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।